১৬ অগাস্ট, ২০২১ ০৪:৫৫ পিএম

করোনায় আরও ১৭৪ জনের মৃত্যু

করোনায় আরও ১৭৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ৩৪৯ জন। এ সময় ছয় হাজার ৯৫৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন।

আজ সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৭৪ জনের মধ্যে পুরুষ ৯০ জন এবং নারী ৮৪ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩৪ জন, বেসরকারি হাসপাতালে ৩৬ জন এবং বাসায় চারজনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৭১৭টি পরীক্ষাগারে ৩১ হাজার ৮০৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৩ হাজার ১৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৪ লাখ ৪১ হাজার ৪২৮টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা নয় হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৩ লাখ এক হাজার ৯৬৬ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক শূন্য আট শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৯১ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭১ ভাগ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৪ হাজার ৩৪৯ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৪ হাজার ৩৪৯ জন (৬৫ দশমিক ৮৫ ভাগ) ও নারী আট হাজার ৩১৬ জন (৩৪ দশমিক ১৫ ভাগ)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক